রিট্রিটে আলিয়া-রণবীরের এক রাতের খরচ ১ লাখ ৬৫ হাজার রুপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রণবীর কাপুর ও আলিয়া ভাট

আলিয়া আর রণবীর একসঙ্গে যোধপুরের উদ্দেশে রওনা দেওয়ার পর থেকেই ফিসফাস শুরু হয়ে গেছে। চলচ্চিত্রপাড়ায় অনেকে ধরেই নিয়েছিল যে বিয়ের আসরের সন্ধানে যোধপুরে গিয়েছে এই জুটি। আসলে জন্মদিনটা আলিয়া ভাটের সঙ্গে একান্তে কাটানোর জন্যই এই সফরের আয়োজন করেছিলেন রণবীর কাপুর। সুজন জওয়াই ক্যাম্পে প্রকৃতির কোলে রণবীর আর আলিয়া নানান রোমান্টিক মুহূর্ত কাটিয়েছেন।

কবে বিয়ে করবেন আলিয়া ভাট ও রণবীর কাপুর? ছবি: ইনস্টাগ্রাম

আলিয়া নেট দুনিয়ায় রণবীরের সঙ্গে তাঁর একটা ছবি শেয়ার করেছেন। এই ছবিতে দেখা গেছে, ঝিলের পাড়ে বসে সূর্যাস্ত উপভোগ করছেন তাঁরা। এই ছবি শেয়ার করে আলিয়া লিখেছেন, ‘আমার প্রিয়তম, শুভ জন্মদিন।’

রণবীরের জন্মদিনে আলিয়া এ ছবিটি শেয়ার করেছেন

রণবীর তাঁর জন্মদিন উদ্‌যাপনের জন্য এক বিলাসবহুল রিট্রিট বুক করেছিলেন। রিট্রিটে সুইটস আর তাঁবুর ব্যবস্থা আছে। এখানে এক রাতের জন্য খরচ পড়বে ১ লাখ ৬৫ হাজার রুপি। ক্যাম্প থেকে আলিয়া-রণবীরের বেশ কিছু ছবি প্রকাশ্যে এসেছে। এই ছবিগুলো নেট জনতা খুব পছন্দ করছেন।

সমুদ্রের পাড়ে আলিয়া

রণবীরের জন্মদিন উপলক্ষে তাঁর অভিনীত ছবি ‘শামশেরা’ র প্রথম লুক প্রকাশ্যে এসেছে। এই ছবি আগামী বছর ১৮ মার্চ মুক্তি পাবে। আয়ান মুখার্জি পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে আলিয়া আর রণবীরকে প্রথমবার একসঙ্গে পর্দায় দেখা যাবে।