রুবেনার ওজন বেড়ে আত্মবিশ্বাস কমে গেছে

‘বিগ বস ১৪’ বিজয়ী রুবেনা দিলেক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনায় সংক্রমিত হওয়ার পর ওজন বেড়ে গেছে, জানিয়েছেন ‘বিগ বস ১৪’ বিজয়ী রুবেনা দিলেক। যে কারণে তাঁর আত্মবিশ্বাস কমে গেছে। ওজন বাড়ার ফলে অস্বস্তিও বোধ করছেন এই টেলি নায়িকা।

এ বছরই করোনায় আক্রান্ত হন রুবেনা দিলেক। তাঁকে কোয়ারেন্টিনে থাকতে হয়েছিল। এই সময়ে তাঁর ৭ কেজি ওজন বেড়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে খুবই সক্রিয় রুবেনা। প্রায়ই নিজের ছবি আর ভিডিও অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। সম্প্রতি রুবেনা অব সোল্ডার এক গাউন পরে তাঁর বেশ কিছু ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। এই ছবিগুলোর সঙ্গে রুবেনা তাঁর ওজন বাড়ার কারণ আর মানসিক অবস্থার খবরও জানিয়েছেন।

‘অরধ’ ছবির মাধ্যমে হিন্দি ছবির দুনিয়ায় পা রাখতে চলেছেন রুবেনা

তিনি লিখেছেন, ‘আমি নিজেকে ভালোবাসতে শিখছি, এই ভেবে যে আমার তন্বী শরীরই শুধু আমাকে ব্যাখ্যা করে না। কোভিড থেকে সুস্থ হয়ে ওঠার পর আমার ৭ কিলো ওজন বেড়ে গেছে। যার জন্য আমার আত্মবিশ্বাস কমে গিয়েছিল। আর আমি অস্বাচ্ছন্দ্য বোধ করছিলাম। ৫০ কিলো পর্যন্ত আসতে অনেক কঠিন পরিশ্রম করেছি। এই ছবিগুলো আমার প্রিয় মানুষগুলোর জন্য। নিজের শরীরের প্রতি যত্নবান হোন।’

রুবেনা ভারতীয় টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী

নেট দুনিয়ায় রুবেনার এই পোস্ট দ্রুত ছড়িয়ে পড়ছে। সবাই দারুণ পছন্দ করছেন রুবেনার ছবিগুলো। রুবেনার এই ছবিগুলো দেখে তাঁর স্বামী অভিনব শুক্লা একটি মজার মন্তব্যও করেছেন। স্ত্রীর পোস্টে লিখেছেন, ‘ওকে ম্যাম, শুধু পরোটা খেয়ে আমি ৭ কিলো ওজন বাড়িয়েছি।’

‘বিগ বস’ হাউসে থাকাকালে দর্শকের হৃদয় জয় করে নিয়েছিলেন রুবেনা।

রুবেনা টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী। স্বামী অভিনব শুক্লার সঙ্গে ‘বিগ বস’ হাউসে এসেছিলেন এই টেলি তারকা। ‘বিগ বস’ হাউসে থাকাকালে দর্শকের হৃদয় জয় করে নিয়েছিলেন রুবেনা। খুব শিগগিরই বড় পর্দায় তাঁর অভিষেক হতে চলেছে। ‘অরধ’ ছবির মাধ্যমে হিন্দি ছবির দুনিয়ায় পা রাখতে চলেছেন রুবেনা। এই ছবিতে আছেন টেলিভিশন তারকা হিতেন তেজওয়ানি আর রজপাল যাদব।

রুবেনা দিলেক