রেস্তোরাঁ সিঙ্গার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রুতি হাসান
ইনস্টাগ্রাম

অভিনয়ে আসার আগে গান করতেন শ্রুতি হাসান! ম্যাশেবল ইন্ডিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে সম্প্রতি নিজেই সে কথা জানালেন এই বলিউড অভিনেত্রী। সিনেমায় আসার আগে ভারতের মুম্বাইয়ের এক রেস্তোরাঁয় ইংরেজি হিট গান গাইতেন তিনি। তখন কেউ তাঁকে চিনত না।

শ্রুতি হাসান
ইনস্টাগ্রাম

শ্রুতি জানান, জুহু হোটেলের রেস্তোরাঁয় গাইতেন তিনি। শ্রুতি বলেন, ‘মাঝেমধ্যেই আমি সেখানে গান করতাম। কেউ জানত না, আমি কে। সেলেন ডিওন, ব্রায়ান অ্যাডামসদের গান শোনাতাম।’ সেই আলাপনে শ্রুতি আরও জানান, কীভাবে তাঁর ইনস্টাগ্রাম অনুষ্ঠান ‘আস্ক মি অ্যানিথিং’–এ বহু না বলা গল্প উঠে আসত। একটা উদাহরণ দিতে গিয়ে বলেন, ‘নানা আজেবাজে প্রশ্ন আসত। উত্তরও দিয়েছি। কারণ, কেবলই মজা করার উদ্দেশ্যে সেশনটা করেছিলাম।’

প্রশান্ত নীলের সালার ছবিতে প্রভাসের বিপরীতে শ্রুতিকে দেখা যাবে
ইনস্টাগ্রাম

গত মে মাসে হিন্দুস্তান টাইমস–এর সঙ্গে আলাপে শ্রুতি জানিয়েছিলেন এই মহামারির মধ্যেও কেন তিনি শুটিংয়ে গিয়েছিলেন। জানিয়েছিলেন, মাস্ক ছাড়া শুটিং সেটে যাওয়া ছিল রীতিমতো ভীতিকর। তিনি বলেন, ‘টাকা আমরা কমবেশি সবাই রোজগার করি। কিন্তু আমাদের প্রত্যেকেরই কিছু নির্ধারিত খরচ আছে। তাই কাজে আমাকে ফিরতেই হয়েছিল। আমার আর্থিক সমস্যা আছে। আমি মা–বাবার কাছ থেকে টাকাপয়সা নিই না।’

বলিউডের একাধিক ছবিতে দেখা গেছে কমল হাসান ও সারিকার কন্যা শ্রুতি হাসানকে
ছবি : ইনস্টাগ্রাম

প্রশান্ত নীলের সালার ছবিতে প্রভাসের বিপরীতে শ্রুতিকে দেখা যাবে। ২০২২ সালের ১৪ এপ্রিল ভারতের বেশ কয়েকটি ভাষায় ছবিটি মুক্তি পাবে।