রোনালদোর সঙ্গে প্রিয়াঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিয়াঙ্কা চোপড়া
প্রিয়াঙ্কা চোপড়া
ক্রিস্টিয়ানো রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদো

প্রিয়াঙ্কা চোপড়ার মুকুটে একের পর এক পালক যোগ হচ্ছেই। হলিউডে ব্যস্ত সময় কাটছে তাঁর। কোয়ান্টিকো দিয়ে পয়লা দফাতেই মার্কিন মুলুক জয় করা এই অভিনেত্রী এখন ভারতে নিজের বাড়িতে ছুটি কাটাচ্ছেন। কিন্তু এই ছুটির মধ্যেও আবারও চমকে দিলেন। পপতারকা এনরিকে ইগলেসিয়াসের নতুন একক গানের ভিডিওতে অভিনয় করেছেন তিনি।
এই গানে কে নেই! ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো, মেসুত ওজিল, হামেস রদ্রিগেজরাও আছেন। আছেন জেনিফার লোপেজ ও অ্যাকন। একই ফ্রেমে অবশ্য সবাই ছিলেন না। বিশ্বের এত এত নামকরা তারকাকে সবার কর্মব্যস্ততা মিলিয়ে এক ফ্রেমে নিয়ে আসাও প্রায় অসম্ভব একটি কাজ। তবে একই গানে হলেও তো রোনালদো আর প্রিয়াঙ্কা এক ফ্রেমে। রোনালদোর সঙ্গে বলিউডের যোগসূত্র অবশ্য নতুন নয়। এর আগেও রোনালদো আর বিপাশা বসুর চুমুর একটি স্থিরচিত্র তো অস্থির করে দিয়েছিল বলিউডের সবাইকে।
‘ডোন্ট ইউ নিড সামবডি’ শিরোনামের এই গানটি এরই মধ্যে ইউটিউবে বেশ ঝড় তুলে দিয়েছে। গানটিতে বিভিন্ন অঙ্গনের তারকাদের ঠোঁট মেলাতে দেখা গেছে। টিওআই।