লন্ডনে যখন আগ্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পদ্মাবতী’ সিনেমা নিয়ে কম আলোচনা হয়নি। ছবির শুটিং বন্ধ করতে হয়েছে কয়েকবার। ভারতীয় উগ্রপন্থীদের বিরোধিতায় শুধু বলিউডের সিনেমাই নয়, হলিউডের সিনেমাও বন্ধ করতে হয়েছে। এসব কাণ্ডকারখানা দেখে এখন ব্রিটিশ-আমেরিকাভিত্তিক একটি ছবির দলই ভয় পেয়েছে দারুণ। তাই এখন ‘ভিক্টোরিয়া অ্যান্ড আবদুল’ নামের সেই ছবির শুটিংয়ের জন্য কৃত্রিম আগ্রা তৈরি করা হবে লন্ডনে।

২০১৬ সালের নভেম্বর মাসে ভারতের বজরঙ্গি দল ভাঙচুর চালায় এ ছবির সেটে। তাতে বন্ধ হয়ে যায় ছবির শুটিং। শ্রাবণী বসুর বই ‘ভিক্টরিয়া অ্যান্ড আবদুল: দ্য ট্রু স্টোরি অব দ্য কুইন’স কোয়েস্ট কনফিডেন্স’ অবলম্বনে তৈরি হচ্ছে ছবিটি। সেখানে রানি ভিক্টোরিয়ার চরিত্রে অভিনয় করবেন জুডি ডেঞ্চ এবং আবদুল করিমের চরিত্রে অভিনয় করবেন আলী ফজল। ছবির একটি সূত্র জানিয়েছে, তাঁরা চেয়েছিলেন ভারতে শুটিং করতে কিন্তু অপ্রীতিকর এ ঘটনায় সিদ্ধান্ত বদল করেছেন। লন্ডনেই কৃত্রিমভাবে আগ্রা শহরের কিছু অংশ তৈরি করে শুটিং শেষ করা হবে। আবদুল করিম ছিলেন আগ্রা জেলের ক্লার্ক। রানি ভিক্টোরিয়ার সঙ্গে একটা সময় তার সম্পর্ক তৈরি হয়েছিল।
আগামী সেপ্টেম্বরে মুক্তি পাবে ছবিটি। পরিচালনা করেছেন স্টিফেন টিয়ার্স। চিত্রনাট্য করেছেন লি হল। হিন্দুস্তান টাইমস।