লালগালিচায় মল্লিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মল্লিকা শেরাওয়াত ছবি: এএফপি
মল্লিকা শেরাওয়াত ছবি: এএফপি

বলিউডে তাঁকে নিয়ে এখন আর সেই মাতামাতি নেই। মল্লিকা শেরাওয়াত খবর হয়ে ওঠেন সম্ভবত কেবল কান চলচ্চিত্র উৎসব এলেই। অন্তত এই সময়টাতেই তাঁকে দেখা যায় ঐশ্বরিয়া রাই বচ্চনের মতো সব সময়ের সুপারস্টারদের পাশে। এবার ঐশ্বরিয়া কান উৎসবে পা রাখার আগেই লালগালিচায় হাজির মল্লিকা। ম্যাড ম্যাক্স ফিউরি রোড ছবির উদ্বোধনী প্রদর্শনীর দিনে তাঁকে দেখা গেছে লালগালিচায়। না, খোলামেলা পোশাক নয়, মল্লিকা এবার হাজির হয়েছেন বেশ ‘ভদ্র’ বেশেই।
শোনা যাচ্ছে, বিয়েথা করে ফ্রান্সেই থিতু হয়েছেন মল্লিকা। কদিন আগে তিনি আলোচনায় এসেছিলেন স্বয়ং নরেন্দ্র মোদির নিমন্ত্রণ পেয়ে।