লিফটে আটকে গেলে সিদ্ধার্থের সঙ্গে কী করবেন আলিয়া?

করন জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবিতে যখন আলিয়া ভাট ও সিদ্ধার্থ মালহোত্রার অভিনয় জীবনের অভিষেক ঘটে, তখন থেকেই এই কথা বলাবলি হচ্ছিল যে তাঁরা দুজন প্রেমের সম্পর্কে জড়িয়েছেন! গণমাধ্যমের সামনে এ বিষয়ে অবশ্য মুখ খুলতে চাননি একদমই। তাই বলে বেশি দিন কি আর চুপ থাকা যায়? একটি শোতে উপস্থাপক আলিয়াকে সরাসরি প্রশ্ন করেই বসলেন, লিফটে আটকে গেলে কী করবেন সিদ্ধার্থের সঙ্গে?
আলিয়াও বেশ চতুর। বললেন, সব সময় যা করেন, তা-ই করবেন। সিদ্ধার্থের সঙ্গে দেখা হলে তিনি নাকি কথাই বলতে থাকেন। তাই লিফটে আটকে গেলে আর কোনো কাজ নেই বকবক ছাড়া।
আলিয়া ও সিদ্ধার্থের একটি ছবি দেখিয়ে উপস্থাপক বলেন, ‘তুমি ও তোমার প্রেমিক’। শুনে আলিয়া যেন আশ্চর্যই হলেন। বললেন, ‘প্রেমিক? কী! না না।’
করন জোহর পরিচালিত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করেছেন আলিয়া। শিগগিরই দেখা যাবে শাহরুখ খানের সঙ্গে ‘ডিয়ার জিন্দেগি’ ছবিতে। হিন্দুস্তান টাইমস