লোকাল ট্রেনে অনিল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লোকাল ট্রেনে অনিল কাপুর
লোকাল ট্রেনে অনিল কাপুর

গতকাল বলিউড অভিনেতা অনিল কাপুরকে একটানা অনেকক্ষণ শুটিং করতে হয়েছে। একে তো কাজের এত চাপ। তার ওপর সময়মতো বাড়ি ফেরার তাড়া। গণেশপূজার সময় স্ত্রী সুনীতার পাশেই থাকতে চেয়েছিলেন তিনি। এরপর গণেশ মূর্তি বিসর্জনের একটি আয়োজনেও অংশগ্রহণ করার কথা ছিল তাঁর। আর এ জন্যই মুম্বাইয়ের ট্রাফিক জ্যামে আটকে না থেকে একটি লোকাল ট্রেনে চড়েই বাড়ির পথে রওনা দেন ‘মিস্টার ইন্ডিয়া’খ্যাত এই অভিনেতা।

মুম্বাইয়ের রাস্তায় যে যানজট, তাতে গাড়িতে করে বাড়ি যেতে চাইলে হয়তো পূজাটাই মিস হয়ে যেত অনিলের। এ জন্য চালকসহ গাড়ি রাস্তায় রেখে একাই ট্রেনে উঠে পড়েন তিনি। ফিল্মফেয়ার ম্যাগাজিনে প্রকাশিত একটি ছবিতে দেখা যাচ্ছে, অনিল কাপুর লোকাল ট্রেনের দরজার কাছে দাঁড়িয়ে আছেন। এত কষ্টের পর শেষমেশ তিনি যথা সময়েই বাড়ি পৌঁছাতে পেরেছিলেন বলে জানা গেছে। ফিল্মফেয়ার।