শহরে 'কুংফু পান্ডা' ও 'জুটোপিয়া'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুংফু পান্ডা থ্রি
কুংফু পান্ডা থ্রি

যুক্তরাষ্ট্রে মুক্তির পরপরই ঢাকায় মুক্তি পেল হলিউডের দুই অ্যানিমেশন ছবি কুংফু পান্ডা থ্রি ও জুটোপিয়া। দুটি ছবির প্রদর্শনীই গতকাল শুক্রবার রাজধানীর স্টার সিনেপ্লেক্সে শুরু হয়েছে। এর মধ্যে কুংফু পান্ডা থ্রি বাংলাদেশে প্রদর্শনীর সার্বিক সহযোগিতায় রয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ‘নর’।

জুটোপিয়া
জুটোপিয়া

গত বৃহস্পতিবার বাংলাদেশে কুংফু পান্ডা থ্রি মুক্তি উপলক্ষে একটি উদ্বোধনী প্রদর্শনীর আয়োজন করা হয়। এই ছবিটি যুক্তরাষ্ট্রে মুক্তি পায় ২৯ জানুয়ারি। এরপর চীনে। ভারতে এই ছবি মুক্তি পাবে আগামী ১ এপ্রিল। এই ছবির বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন জ্যাক ব্ল্যাক, ডাস্টিন হফম্যান, অ্যাঞ্জেলিনা জোলি, জ্যাকি চ্যান ও সেথ রোগান।
অন্যদিকে অ্যানিমেশন ছবি জুটোপিয়া যুক্তরাষ্ট্রে মুক্তি পায় ৪ মার্চ।