শহিদের টক্কর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক কাঠখড় পুড়িয়ে সঞ্জয় লীলা বনশালিকে পেয়েছিলেন পদ্মাবতীর স্বামীকে। অবশেষে যাকে পেলেন, সেই শহিদ কাপুর সঞ্জয়ের মান রাখবেন বলেই মনে হচ্ছে। ‘পদ্মাবতী’ ছবিতে রাজা রাওয়াল রতন সিং চরিত্রটিকে ফুটিয়ে তুলতে কোনো কসুর করছেন না তিনি।
পদ্মাবতীর চরিত্রে দীপিকা পাড়ুকোন, আলাউদ্দিন খিলজির চরিত্রে রণবীর সিংয়ের সঙ্গে বেশ টক্কর দিয়ে অভিনয় করছেন শহিদ। আর এ জন্য তরবারি যুদ্ধ, অশ্ব চালনার কঠিন অনুশীলনে নিয়মিত নিজেকে ব্যস্ত রাখছেন।
অ্যাকশন দৃশ্যে শহিদ যেন অভিনয়ে সবাইকে ছাড়িয়ে যেতে পারেন, সে জন্য তিনি একজন ব্যক্তিগত প্রশিক্ষক রেখেছেন। রাতে সঞ্জয় লীলা বনশালির সঙ্গে শুটিং তো দিনে কঠোর অনুশীলন। একেই বলে দায়বদ্ধতা! ফিল্মফেয়ার