শহিদের ফিরিয়ে দেওয়া বিজ্ঞাপনে কারিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারিনা কাপুর খান ও শহিদ কাপুর
কারিনা কাপুর খান ও শহিদ কাপুর

একসময় বলিউড অভিনেতা শহিদ কাপুর ও অভিনেত্রী কারিনা কাপুরের মধ্যে সম্পর্ক ছিল প্রেমিক-প্রেমিকার। কিন্তু সেসব এখন অতীত। শহিদ এখন মিরা রাজপুতকে বিয়ে করে এক কন্যাসন্তানের বাবা। কারিনাও বলিউডের আরেক অভিনেতা সাইফ আলী খানের সঙ্গে চার বছর আগেই মালাবদল করেছেন। তিনিও মা হতে যাচ্ছেন।
সম্প্রতি ঘটেছে এক মজার ঘটনা। সদ্য সন্তানের বাবা হওয়া শহিদকে শিশুদের একটি প্রসাধনীর বিজ্ঞাপনে কাজ করার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু ‘হায়দার’ তারকা সেই প্রস্তাব ফিরিয়ে দেন। বাবা হওয়ার সুবিধা তিনি এভাবে ভোগ করতে চান না। পিতৃত্বকে কাজে লাগিয়ে পয়সা কামানোর ঘোরবিরোধী এই নায়ক।
তবে তাঁর সাবেক প্রেমিকা কারিনা একই প্রস্তাবে সানন্দে রাজি হয়ে গেছেন। শহিদের বাতিল করে দেওয়া সেই বিজ্ঞাপনে এখন অভিনয় করতে দেখা যাবে হবু মা কারিনা কাপুর খানকে। মা হওয়ার বিষয়টিকে ভালোই উপভোগ করছেন এই অভিনেত্রী। ডিসেম্বরে তিনি তাঁর প্রথম সন্তানের জন্ম দেবেন। বলিউড লাইফ