শহিদের মেয়েকে দেখল দুনিয়া

শহিদ কাপুর ও মিরা রাজপুতের মেয়ে মিশার জন্ম হয়েছে গত বছর আগস্টে। কিন্তু এত দিন পর্যন্ত মিশার মুখ দেখার অনুমতি মেলেনি বাইরের কারও। মেয়েকে নিয়ে বের হলে কাপড় দিয়ে তার মুখ ঢেকে প্রায় একটা প্যাকেটই যেন বানিয়ে ফেলতেন শহিদ-মিরা দম্পতি। তবে, দুই একদিন আগে মিশার একটি ঝাপসা ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করেছিলেন শহিদ। এবার মেয়ের একটি স্পষ্ট ছবিও পোস্ট করেছেন এই অভিনেতা।
শহিদ আগেই বলেছিলেন, ‘আমাদের আগে পাপারাজ্জিরা মিশার ছবি দুনিয়ার সামনে প্রকাশ করবে এই বিষয়টা একটু অদ্ভুত লাগছে। খুব শিগগিরই আমি তাঁর ছবি প্রকাশ করব। সবার সঙ্গে মিশার ছবি শেয়ার করতে পারলে আমাদের খুব ভালো লাগবে।’

শহিদ তাঁর কথা রেখেছেন। ছবি শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে সম্প্রতি মিশার একটি ছবি প্রকাশ করেছেন তিনি। ছবিতে মিশা তাঁর মায়ের বুকের ওপর শুয়ে আছে। দৃষ্টি বাবার ক্যামেরার লেন্সে। মেয়ে দেখতে মায়ের মতো হয়েছে না বাবার মতো সেটা ছবি দেখে আপনারাই বলুন। এনডিটিভি।