শহীদ কাপুরের নতুন রূপ!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুগঠিত দেহ, বড় চুল-দাড়ি নিয়ে এবার বড় পর্দায় হাজির হবেন বলিউডের তারকা শহীদ কাপুর। ‘উড়তা পাঞ্জাব’ ছবির জন্যই এই নতুন রূপ নিতে হয়েছে তাঁকে। এখানে একজন পাঞ্জাবি রকসংগীত তারকার চরিত্রে অভিনয় করেছেন তিনি। এ ছবিতে তাঁর চরিত্রটির নাম টমি সিং।
গতকাল সোমবার নতুন এই ছবির একটি পোস্টার টুইটারে পোস্ট করেছেন ‘শানদার’ তারকা শহীদ।
‘ইশকিয়া’খ্যাত পরিচালক অভিষেক চৌবে ‘উড়তা পাঞ্জাব’ ছবিটি পরিচালনা করেছেন। এই ছবিতে শহীদ কাপুরের সঙ্গে তাঁর সাবেক প্রেমিকা কারিনা কাপুর খানও অভিনয় করছেন।
সর্বশেষ এই জুটিকে বড় পর্দায় দেখা গিয়েছিল ২০০৭ সালে। ইমতিয়াজ আলীর ‘জব উই মেট’ ছবিতে। নতুন ছবিতে অবশ্য থাকছেন আলিয়া ভাটও।
‘উড়তা পাঞ্জাব’ ছবিটির মাধ্যমে পাঞ্জাবি তারকা দিলজিৎ দোসানির হিন্দি ছবিতে অভিষেক ঘটছে। ছবিটি মুক্তি পাবে আগামী ১৭ জুন। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।