শহীদ-মীরার কন্যার নামে মা-বাবার আদ্যক্ষর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেয়েকে হাসপাতাল থেকে নিয়ে যাচ্ছেন শহীদ
মেয়েকে হাসপাতাল থেকে নিয়ে যাচ্ছেন শহীদ

শহীদ-মীরার কন্যাসন্তানের খবর পেয়েছেন বেশ কিছুদিন হয়ে গেল। গত ২৬ আগস্ট পৃথিবীর আলোর মুখ দেখে শহীদ পরিবারের নতুন সদস্য। তারপর থেকেই শহীদ ভক্তরা অপেক্ষায় রয়েছেন, শহীদ তাঁর কন্যাসন্তানের কী নাম রাখলেন? সেই অপেক্ষার অবসান হলো। শেষ পর্যন্ত কন্যার নাম দিলেন বলিউড অভিনেতা শহীদ কাপুর ও তাঁর স্ত্রী মীরা রাজপুত।

শহীদ ও মীরা, যেদিন একসঙ্গে যাত্রা শুরু
শহীদ ও মীরা, যেদিন একসঙ্গে যাত্রা শুরু

শহীদ-মীরার মেয়ের নাম রেখেছেন ‘মিশা’। পুরো নাম মিশা কাপুর। মিশা নামটি শুনে নিশ্চয় বুঝতে অসুবিধা হবে না ভক্তদের, কেন এমন নাম রাখলেন তারকা দম্পতি। অভিনেতা নিজের এবং মীরার নামের সঙ্গে মিলিয়ে নাম রাখলেন মেয়ের।
সম্প্রতি মেয়ের নামকরণ করতে ও আশীর্বাদ নিতে অমৃতসরে নিজেদের ধর্মগুরুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শহীদ ও তাঁর বাবা পঙ্কজ কাপুর। তারপরই আজ বেলা পৌনে একটায় একটি টুইট করে নামকরণের কথা সবাইকে জানান শহীদ।
২০১৫ সালের জুলাইয়ে বিয়ে হয় শহীদ-মীরার।
সূত্র : টুইটার/ ইন্ডিয়ান এক্সপ্রেস