শহীদ-মীরার বিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শহীদ কাপুর
শহীদ কাপুর
মীরা রাজপুত
মীরা রাজপুত

আগামীকাল সাত পাকে বাঁধা পড়বেন বলিউড তারকা শহীদ কাপুর। পাত্রী ২১ বছরের দিল্লির মেয়ে মীরা রাজপুত। মীরা-শহীদের বিয়ে হবে গুরুগাঁওয়ের পাঁচ তারকা হোটেল ‘দ্য ওবেরয়’-এ। আর বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হবে ১২ জুলাই মুম্বাইয়ে।
এদিকে গতকাল রোববার শুরু হয়েছে শহীদ-মীরার বিয়ের আনুষ্ঠানিকতা। গতকাল ছিল হলুদপর্ব। আজ হবে মেহেদি অনুষ্ঠান। দুই পরিবারই নিরামিষভোজী হওয়ায় বিয়ের খাবারের টেবিলে থাকছে নিরামিষ খাবারদাবার। ৫ থেকে ৭ জুলাই ওবেরয় হোটেলের সব ঘর ভাড়া করেছে শহীদ-মীরার পরিবার। ইতিমধ্যে মীরার বাবা ও মা এই বিয়ের নিমন্ত্রণপত্র অনলাইনে পাঠিয়েছেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের। নিমন্ত্রণপত্রে অতিথিদের কোনো উপহার না নিয়ে আসার অনুরোধ জানানো হয়েছে।