শহীদকে কারিনার 'শুভকামনা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শহীদ কাপুর
শহীদ কাপুর

ফিদা করতে এসে দুজনে যে দুজনের জন্য ‘ফিদা’ হয়ে যাবেন, কে জানত! ভালোবাসা তো বৃষ্টি নয়, পূর্বাভাস দিয়ে আসবে। সে-ও ১১ বছর আগের কথা। এরপর অনেক কিছুই বদলে গেলে। কারিনা কাপুরকে নামের শেষে নতুন পদবি জুড়ে দিতে হতো না, কিন্তু জুড়েছেন। হয়ে গেছেন কারিনা কাপুর খান। শহীদ কাপুর অবশ্য এখনো ‘কাপুর’ই আছেন। তবে তিনিও এবার ‘ব্যাচেলর’ ডিগ্রি বিসর্জন দিতে চলেছেন। শিগগিরই মীরা রাজপুতকে বিয়ে করবেন তিনি।
সাবেক প্রেমিক শহীদকে তাঁর নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন কারিনা। বলেছেন, তিন মাস আগে শহীদই তাঁকে জানিয়েছিলেন বিয়ের কথা। বলেছেন, নেমন্তন্ন পেলে শহীদের বিয়েতে অবশ্যই যাবেন। টিওআই।