শহীদের জুয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফাটা পোস্টার নিকলা হিরো করেছেন। করলেন হায়দারও। একটা যদি হয় বলিউডি রেসিপি মেনে মসলাদার ছবি, অন্যটা ঠিক বিপরীত স্রোতের। শহীদ কাপুরের পর পর ভিন্ন দুই রকম অভিজ্ঞতাই যেন হলো।
বিশাল ভরদ্বাজের অন্য ধাঁচের ট্রিলজির শেষ কিস্তি হলো এই ছবি। এর আগে এই ধারায় তিনি বানিয়েছিলেন মকবুল ও ওমকারা । হায়দার এমন ছবি নয় যেটা বক্স অফিস কাঁপিয়ে দেবে। মনের নয়, এই ছবি খোরাক জোগাবে ভাবনার। বরাবরই বলিউডের মূলধারায় জোঁকের মতো সেঁটে থাকা শহীদ এবার অন্য ধাঁচের ছবি করার পর বলছেন, প্রত্যেক অভিনেতারই উচিত ক্যারিয়ারের একপর্যায়ে এমন ধরনের ছবি করার জুয়াটা খেলা।
হায়দার কিন্তু তাই বলে মাথার ওপর দিয়ে চলে যাওয়া কাহিনির ছবি নয়। বক্স অফিসে ৫০ কোটি রুপি তুলেও এনেছে ছিবটি। আইএএনএস।