শাহরুখ-আনুশকার বিশেষ সমীকরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনুশকা শর্মা-শাহরুখ খান
আনুশকা শর্মা-শাহরুখ খান

আনুশকা শর্মার প্রথম ছবির নায়ক শাহরুখ খান। তাই তাঁর সঙ্গে এই নায়িকার খাতিরটা একটু বেশিই। আর এ কথাও মানতে হবে যে শাহরুখ-আনুশকার রসায়নও দারুণ।
এই দুই বলিউড তারকা এখন ইমতিয়াজ আলীর ‘দ্য রিং’ ছবির শুটিং করছেন। এ নিয়ে তৃতীয়বারের মতো জুটি হচ্ছেন তাঁরা। ২০০৮ সালে ‘রাব নে বানা দি জোড়ি’ এবং ২০১২ সালে ‘যাব তক হ্যায় জান’ ছবিতে অভিনয় করেছিলেন দুজন।
সহশিল্পী হিসেবে শাহরুখ আনুশকার খুব প্রিয়। এ অভিনেত্রী শাহরুখ সম্পর্কে বলেন, ‘শাহরুখের সঙ্গে আমার একটি বিশেষ সমীকরণ আছে। তিনি আমার প্রথম ছবির নায়ক। স্বাভাবিকভাবেই তাঁর সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।’
এ ছাড়া ইমতিয়াজ আলীর প্রশংসাও করেন আনুশকা। জানান, এই পরিচালকের ‘জব উই মেট’ সিনেমাটি দেখার পর থেকেই নাকি নায়িকা হওয়ার সাধ জাগে তাঁর।
অভিনয়ের পাশাপাশি আনুশকা শর্মা এখন ‘ফিল্লাউরি’ নামের একটি ছবি প্রযোজনাও করছেন। টাইমস অব ইন্ডিয়া।