শাহরুখ-ঐশ্বরিয়া এক যুগ পর!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুটি বেঁধে তাঁরা বেশ কয়েকটি ছবিতেই কাজ করেছেন। জোশ, মোহাব্বাতে, দেবদাস। এর মধ্যে দেবদাস তো রীতিমতো ঝড় তুলে দিয়েছিল। দর্শক-সমালোচকদের হৃদয়ে, বক্স অফিসেও। সেই শাহরুখ খান আর ঐশ্বরিয়া রাই আবার জুটি বাঁধতে চলেছেন বলেই খবর। রোহিত শেঠি তাঁর নতুন ছবিতে শাহরুখের সঙ্গে ‘পারু’কেই চাইছেন।
১৯৯১ সালে মুক্তি পাওয়া অমিতাভ বচ্চনের ছবি হাম-এর রিমেক বানাচ্ছেন রোহিত। অমিতাভের চরিত্রটি শাহরুখ করবেন। এর আগে শোনা গিয়েছিল, নায়িকা হিসেবে কাজলকে নেবেন রোহিত। কিন্তু এবার একরকম পাকা খবর মিলেছে, কাজল নন, সেটি হতে চলেছেন ঐশ্বরিয়া। এরই মধ্যে রোহিত ঐশ্বরিয়ার সঙ্গে প্রাথমিক আলোচনা সেরেও নিয়েছেন। এক যুগ পর জুটি বাঁধতে চলেছেন ঐশ্বরিয়া-শাহরুখ। টিএনএন।