শাহরুখ খান আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউড বাদশাহ শাহরুখ খান ‘ফ্যান’ সিনেমার শুটিংয়ের সময় আহত হয়েছেন। টুইটারে একটি পোস্ট দিয়ে তিনি এ কথা জানিয়েছেন। এর আগে গত মে মাসেও আহত হয়ে টুইট করেছিলেন এই তারকা।
গতকাল শনিবার একটি ‘দীর্ঘ দিন’ পার করেছেন বলে টুইট করেন ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র এই তারকা। শাহরুখ এখন পরিচালক মনিশ শর্মার ‘ফ্যান’ সিনেমার কাজ করছেন। এ পরিচালক এর আগে ব্যবসাসফল ‘ব্যান্ড বাজা বারাত’ সিনেমাটি বানিয়েছিলেন। এ সিনেমায় শাহরুখ একই সঙ্গে সুপারস্টার ও ভক্তের ভূমিকায় অভিনয় করছেন। শুরুতে ছবিটি ২০১৫তে মুক্তি পাওয়ার কথা ছিল। পরে কয়েক দফা পিছিয়ে ২০১৬ সালের ১৫ এপ্রিল সিনেমাটি মুক্তি পাওয়ার দিন হিসেবে ঠিক করা হয়।
যশ রাজ ফিল্মসের এ সিনেমাটি প্রযোজনা করছেন আদিত্য চোপড়া। সিনেমাটিতে শাহরুখের বিপরীতে অভিনয় করছেন ইলিয়েনা ডি ক্রুজ।