শাহরুখ নয়, নওয়াজই প্রথম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহরুখ খান ও নওয়াজুদ্দিন সিদ্দিকী
শাহরুখ খান ও নওয়াজুদ্দিন সিদ্দিকী

চমক লাগলেও ঘটনা সত্য! শাহরুখ খান নয়, নওয়াজুদ্দিন সিদ্দিকীকেই পরিচালক ‘রইস’ ছবির জন্য প্রথম পছন্দ করেছিলেন। শাহরুখের চরিত্রটি আগে ঠিক না থাকলেও পুলিশ চরিত্রে পরিচালক নওয়াজকেই প্রথম বাছাই করেন।

নওয়াজের ক্যারিয়ারের শুরুটা খুব একটা জমকালো নয়। ছোট ছোট চরিত্র দিয়েই যাত্রা শুরু সিনে পাড়ায়। আমির খান অভিনীত ‘সারফারোশ’, সঞ্জয় দত্ত অভিনীত ‘মুন্না ভাই এমবিবিএস’ আর অনুরাগ কাশ্যপ পরিচালিত ‘ব্লাক ফ্রাইডে’র হাত ধরে ‘গ্যাংস অব ওয়াসিপুর’ ছবিতে নিজের জাত চেনান নওয়াজ। এরপর আর ফিরে তাকাতে হয়নি। একেক করে করেছেন ‘মাঝি দ্য মাউন্টেন ম্যান’, সালমান খানের সঙ্গে ‘কিক’ ও ‘বজরঙ্গি ভাইজান’। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে নওয়াজুদ্দিন বলেন, ‘রইস’ ছবিতে কাজ করার পেছনে তাঁর ছবি ‘হারামখোর’-এর সহ–অভিনয়শিল্পী শ্বেতা ত্রিপাঠির অবদান আছে। শ্বেতাই একদিন তাঁকে রাহুল ধোলাকিয়ার এই পাণ্ডুলিপিতে কাজ করার কথা বলেন। তখনো শাহরুখের সঙ্গে ছবি নিয়ে আলোচনা হয়নি।

শিগগির মুক্তি পাবে নওয়াজুদ্দিন সিদ্দিকী অভিনীত ‘হারামখোর’ ছবিটি। শিক্ষক ও ছাত্রীর প্রেমের গল্প নিয়ে ছবিটি পরিচালনা করেছেন শ্লোক শর্মা।

এনডিটিভি