শাহরুখ-রেখা মুখোমুখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহরুখ–রেখার এই ‘মিষ্টি’ সম্পর্ক না এবার ভেস্তে যায়!
শাহরুখ–রেখার এই ‘মিষ্টি’ সম্পর্ক না এবার ভেস্তে যায়!

শাহরুখ খানের হ্যাপি নিউ ইয়ার এ বছর দেওয়ালিতে মুক্তি পাচ্ছে, সে খবর আগেই জানা। সম্প্রতি জানা গেল, আরও একটি ছবি মুক্তি পাচ্ছে একই দিনে। রেখার বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র—সুপার ন্যানি। প্রচার-প্রচারণার দিক থেকে শাহরুখ খানকে ধরা কঠিন। তার ওপর দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চনের মতো তারকারা আছেন হ্যাপি নিউ ইয়ার-এ। অন্যদিকে শারমান জোশি, শ্বেতা কুমারদের সঙ্গে নিয়ে রেখা আছেন কিছুটা দুর্বল অবস্থানে। তবু, ভক্তরা মনে করছেন, ২৪ অক্টোবর বক্স অফিসে শুরু হওয়া যুদ্ধটা একপেশে হবে না। সেদিনই একসঙ্গে মুক্তি পাচ্ছে হ্যাপি নিউ ইয়ার আর সুপার ন্যানি। ইন্ডিয়া টুডে।