শাহরুখ-সালমান দেখা হচ্ছে শিগগিরই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডে শাহরুখ–সালমানের সম্পর্কটা রেললাইনের মতো। সব সময় সমান্তরাল দূরত্বে অবস্থান করেন এক ভুবনের এ দুই তারকা। খুব বেশি মাখামাখি নেই, আবার কাদা ছোড়াছুড়িও করতে দেখা যায়নি দুজনকে। তবে এ দুই তারকাকে শেষ কবে একসঙ্গে দেখা গেছে এটা ভক্তরা ভুলতে বসেছেন। অনেক দিন তাঁদের দেখা যায়নি একসঙ্গে।
দুই তারকার ভক্তদের জন্য সুখবর হচ্ছে, শিগগিরই তাঁদের একসঙ্গে দেখা যাবে। সালমানের অনুষ্ঠান বিগ বসে আসছেন শাহরুখ।
রথ দেখা কলা বেচার মতো এ অনুষ্ঠানেও শাহরুখ সারবেন নিজের ছবি ‘ডিয়ার জিন্দেগি’ ছবির প্রচার। এর আগে ‘দিলওয়ালে’ ছবির প্রচারের জন্য এসেছিলেন শাহরুখ। ওই পর্বটি ছিল অন্যতম সেরা পর্ব। ভক্তদের দারুণ আনন্দ দিয়েছিলেন দুই তারকা। ধারণা করা হচ্ছে, এবারও তেমন কিছু ঘটবে।
সূত্র: বলিউড লাইফ