শাহরুখও 'চন্দ্রাহত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদের সঙ্গে ছবি তুলে টুইটারে প্রকাশ করেন শাহরুখ খান
চাঁদের সঙ্গে ছবি তুলে টুইটারে প্রকাশ করেন শাহরুখ খান

৬৮ বছর পর গতকাল সোমবার পৃথিবীর এত কাছে এল চাঁদ। গতকালের চাঁদটি এত বছরের মধ্যে উজ্জ্বলতম হয়ে ধরা দিয়েছিল। ইংরেজিতে যাকে বলা হয় ‘সুপারমুন’। সামাজিক যোগাযোগমাধ্যমগুলো গতকাল ছিল এই চাঁদের ছবিতে সয়লাব। চাঁদের এই রূপে মাতোয়ারা হয়েছিলেন অনেকেই। বলিউড তারকা শাহরুখ খানও আছেন এই দলে। গতকাল তিনি চাঁদের সঙ্গে একটি ছবি তুলে টুইটারে প্রকাশ করেন।

‘সুপারমুন’ দেখে বিমোহিত হয়ে শাহরুখ লিখেছেন, ‘চাঁদ তার অন্ধকার দিকটি লুকিয়ে বড় ও উজ্জ্বল হয়ে ঝুলে আছে।’ বলাই বাহুল্য, অন্য দিনের চেয়ে গতকালের চাঁদটি ছিল বেশি সুন্দর। আর তাই বুঝি এর রূপ দেখে কিং খানের ভেতরের দার্শনিক ভাব ফুটে উঠেছিল।

সাধারণ সুপারমুনের ক্ষেত্রে চাঁদ ১২ শতাংশ বড় ও ১৪ শতাংশ বেশি উজ্জ্বল দেখায়। কিন্তু এবারের সুপারমুন ১৪ শতাংশ বড় ও ৩০ শতাংশ বেশি উজ্জ্বল দেখিয়েছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।