শাহরুখকে কোয়েলহোর উপহার অটোগ্রাফসহ আলকেমিস্ট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহরুখ খান
শাহরুখ খান

কিছুদিন আগে প্রখ্যাত লেখক পাওলো কোয়েলহো বলিউডের ছবি দেখার ইচ্ছা প্রকাশ করে শাহরুখ খানের কাছে এক টুইট বার্তা পাঠিয়েছিলেন। শাহরুখ ত্বরিত কোয়েলহোর সে ইচ্ছাপূরণে বেছে বেছে বেশ তাঁর কয়েকটি বলিউডের ছবির ডিভিডি পাঠিয়ে দিয়েছিলেন তাঁকে। সম্প্রতি কোয়েলহো তাঁর লেখা বিখ্যাত উপন্যাস ‘আলকেমিস্ট’ শাহরুখ খানকে পাঠিয়েছেন উপহার হিসেবে। শুধু বইটি পাঠানোই নয়; শাহরুখকে পাঠানো ‘আলকেমিস্ট’ বইটিতে অটোগ্রাফ দিতেও ভোলেননি এই প্রখ্যাত লেখক।
অটোগ্রাফে কোয়েলহো লিখেছেন, ‘প্রিয় শাহরুখ খান, অসাধারণ এক অভিনয়শিল্পীকে। আমার শুভেচ্ছাসহ’
ব্রাজিলিয়ান লেখক পাওলো কোয়েলহো শাহরুখ খানের ‘মাই নেম ইজ খান’ ছবিটি দেখার পর শাহরুখ খানের একজন মুগ্ধ ভক্ত হয়ে পড়েন।
এ বছরের শুরুর দিকে পাওলো কোয়েলহো জানিয়েছিলেন, শাহরুখের ‘মাই নেম ইজ খান’ ছবিটি তাঁর দেখা এ বছরের সেরা ছবি।
পাওলো কোয়েলহোকে শাহরুখ খান তাঁর অভিনীত ছবিগুলো থেকে বেছে বেছে কয়েকটি ছবি পাঠিয়েছিলেন। যাতে বলিউডের ছবি সম্পর্কে কোয়েলহোর একটি ধারণা জন্মায়।

শাহরুখের টুইটে পোস্ট করা পাওলো কোয়েলহোর ‘আলকেমিস্ট’ ও ও তাঁর অটোগ্রাফের ছবি
শাহরুখের টুইটে পোস্ট করা পাওলো কোয়েলহোর ‘আলকেমিস্ট’ ও ও তাঁর অটোগ্রাফের ছবি

শাহরুখের পাঠানো ‘উপহার’ হাতে পেয়ে কোয়েলহো তাঁর ছবিসহ এক টুইট বার্তায় শাহরুখকে উদ্দেশ করে লিখেছিলেন, কী অসাধারণ এক সোমবার সকালের উপহার! এখন আমাকে জানতে হবে কোন ছবিটা দিয়ে দেখা শুরু করব।
সে সময় শাহরুখ টুইটে সবাইকে উদ্দেশ করে লিখেছিলেন, ‘আপনারাই তাঁকে বলে দিন; কোন ছবিটি দিয়ে তিনি শুরু করবেন।’
কোয়েলহোর সাম্প্রতিক টুইট বার্তায় পোস্ট করা ছবিতে ‘আলকেমিস্ট’, ‘ব্রেন্ডা’, ‘ইলেভেন মিনিটস’ ও ‘অ্যাডাল্ট্রি’ উপন্যাসের এই লেখককে দেখা যাচ্ছে তাঁর ঘরে, সেখানে মেঝেতে ছড়িয়ে আছে তাঁকে পাঠানো শাহরুখ খানের ‘স্বদেশ’, ‘কাভি আল বিদা না, কেহনা’ ‘রা’. ওয়ান ও ‘ওম শান্তি ওম’ ছবির ডিভিডিগুলো।