শাহরুখকে নিয়ে মাহিরা যা বললেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহরুখ খান ও মাহিরা খান
শাহরুখ খান ও মাহিরা খান

শাহরুখ খানের সঙ্গে ‘রাইস’ ছবিতে অভিনয় করার আগে থেকেই ভারতে পরিচিত মুখ মাহিরা খান। পাকিস্তানি এই অভিনয়শিল্পী তাঁর টিভির পারফরম্যান্স দিয়েই ভারতে তৈরি করেছেন ভক্তকুল। আর এ জন্য কারও কাছে তাঁর সুশ্রী অবয়ব, কারও কাছে তাঁর সারল্যই হয়তো রেখেছে মূল ভূমিকা। পাকিস্তানি এই অভিনয়শিল্পী ভারতে কোনো কনসার্ট বা অনুষ্ঠানে অংশ নেননি, তারপরও তাঁর এই জনপ্রিয়তা।
এর মধ্যে মাহিরা একটি ফেসবুক কথোপকথনে বসেছিলেন। একজন প্রশ্ন করেছিলেন, ‘রাইস’ ছবি করতে গিয়ে শাহরুখ খানের কাছ থেকে তিনি কী শিখেছেন—এই বিষয়ে। মাহিরা বলেছেন, ‘শাহরুখ খান বিশ্বের সবচেয়ে বড় সুপারস্টার, কিন্তু যখন তিনি সেটে কাজ করেন, তখন তিনি শুধুই একজন শিল্পী। তারকা হিসেবে শাহরুখ খানের কোনো অহমিকা নেই।’
শাহরুখের তিনটি ভালো চলচ্চিত্রের নাম জানতে চাইলে মাহিরা বলেন, এত ছবির ম​ধ্য থেকে শুধু তিনটি ছবি বেছে নেওয়া খুব কঠিন। তবে তিনি বেছে নেন ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’ ও ‘চাক দে’—এ তিন ছবিকে।

টাইমস অব ইন্ডিয়া