শাহরুখকে ভালোবাসেন দীপিকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেশ একটা তর্ক জমে উঠেছিল বলিউডপাড়ায়: নতুন দুই সিনেমা নিয়ে শাহরুখ-দীপিকার বুঝি ঠোকাঠুকি লেগে গেছে। বিশেষ করে ‘বাজিরাও মাস্তানি’ যখন বেশ নাম করে ফেলল, তখন এই দুজনের সম্পর্কে ফাটল ধরেছে বলেই ছড়িয়েছিল গুজব। দীপিকা সে গুজবকে বাড়তেই দিলেন না। শুধু তাই নয়, দীপিকা একখানা টুইট করলেন, যাতে বললেন শাহরুখকে কতোটাই না মিস করছেন তিনি!
‘বলিউড লাইফ’-এর প্রতিবেদন বলছে, ‘পিকু’ ছবির নায়িকা ‘দিলওয়ালে’র নায়ক শাহরুখের সঙ্গে দ্বন্দ্বের এ সব গুজবকে সারা জীবনের জন্য নস্যাৎ করে দিয়েছেন। এ ধরনের গুজবকে তিনি ‘আজব’ বলে অভিহিত করেছেন। দীপিকা বলেছেন, তিনি শাহরুখ খানকে ভালোবাসেন এবং তাঁকে কখনোই বিপদে পড়তে দেবেন না। টাইমস অব ইন্ডিয়া