শাহরুখকে হারিয়ে দিলেন সালমান

পুরোনো সবকিছু ভুলে গলাগলি করে নিয়েছেন। সবকিছুই মিটমাট। দুই খানের রাজত্বে এখন উড়ছে শান্তির সাদা পতাকা। তবে ‘লড়াই’ কিন্তু থেমে নেই। এই যেমন সালমান খান এবার দখল করে নিলেন শাহরুখের পুরোনো একটি রাজত্ব। শাহরুখকে হটিয়ে দিয়ে বলিউডের শীর্ষ ধনী তারকা হয়েছেন সালমান। তারকা বা ধনকুবেরদের টাকাপয়সার হিসাব-নিকাশের তালিকা দিয়ে বিখ্যাত সাময়িকী ফোর্বস-এর নতুন তালিকায় বলিউড সেরার মুকুট পরেছেন সালমান।
‘ভারতের সেরা ১০০ তারকা’র তালিকায় সবার ওপরে আছেন সল্লু। ২০১৩ সালের ১ অক্টোবর থেকে ২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়কালে সবচেয়ে বেশি আয় করেছেন তিনি (২৪৪.৫০ কোটি রুপি)।
আয়ের দিক দিয়ে বলিউড তারকাদের মধ্যে এরপর আছেন অমিতাভ (২০২.৪০ কোটি রুপি)। অমিতাভের সমান আয় করলেও প্রভাব ও নতুন করে উত্থানের দিক দিয়ে তিনে আছেন শাহরুখ। চারে অক্ষয় কুমার (১৭২ কোটি রুপি)। পাঁচে দীপিকা পাড়ুকোন (৬৭.২০)। টিওআই।