শাহরুখের ছবি ছেড়ে দিচ্ছেন নয়নতারা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুটিং শিডিউল জটিলতায় শাহরুখ খানের সঙ্গে অভিনয় করছেন না নয়নতারা
ইনস্টাগ্রাম

আরিয়ান খানের কারণে অক্টোবরের শুরু থেকেই শুটিং স্থগিত করে রেখেছেন শাহরুখ খান। এ কারণে এত দিন শাহরুখ খানের বডি ডাবল দিয়ে দক্ষিণ ভারতীয় নির্মাতা অ্যাটলির ছবির শুটিং চলছিল। এবার শোনা গেল নতুন খবর। ছবিটিই ছেড়ে দিচ্ছেন নায়িকা নয়নতারা।

নয়নতারার হাতে অনেকগুলো সিনেমার কাজ। পরপর ছবি থাকার কারণে শাহরুখের ছবির জন্য সামনে সময় বের করা সম্ভব হবে না।
ইনস্টাগ্রাম

ভারতীয় গণমাধ্যমের খবর, অক্টোবর ও নভেম্বর মাসের প্রথম অর্ধেক এই ছবির শুটিংয়ের জন্য রেখেছিলেন নয়নতারা। কিন্তু ছেলেকে নিয়ে ঝামেলার কারণে অক্টোবরে শুটিংই করতে পারেননি শাহরুখ, নভেম্বরের প্রধমার্ধেও কতটা সম্ভব হবে, সেটা নিয়েও যথেষ্ট সংশয় আছে। অন্যদিকে এরপরে নয়নতারার অন্য ছবির জন্য টানা শিডিউল দেওয়া আছে। পরপর ছবি থাকার কারণে শাহরুখের ছবির জন্য সময় বের করা সম্ভব হবে না।

নয়নতারার হাতে অনেকগুলো সিনেমার কাজ। প্রেমিক ভিগনেশ শিবের সঙ্গে এখন কাজ করছেন ‘কাথু ভাকুলা রেন্ডু কাধাল’ সিনেমায়। এই ছবিতে আরও আছেন বিজয় সেথুপতি ও সামান্থা রুথ প্রভু। এ ছাড়া নাম ঠিক না হওয়া আরও অনেকগুলো সিনেমার শিডিউল নয়নতারার হাতে। ফলে ছবিটি ছেড়ে দিচ্ছেন এই দক্ষিণী অভিনেত্রী।

নয়নতারার জায়গায় শোনা যাচ্ছে সামান্থা রুথ প্রভুর নাম
ইনস্টাগ্রাম

প্রতিবেদনে আরও বলা হয়েছে, নির্মাতা এখন নয়নতারার মতোই দুর্দান্ত কোনো নায়িকা খুঁজছেন। নয়নতারার জায়গায় সামান্থা রুথ প্রভুর নাম শোনা যাচ্ছে। যদিও ছবির প্রযোজনা সংস্থা বা নায়িকা, কারও পক্ষ থেকেই কোনো ঘোষণা আসেনি।
মাদক–কাণ্ডে এনসিবির হাতে ২ অক্টোবর আটক হয়েছিলেন আরিয়ান খান। এরপর তাঁকে গ্রেপ্তার দেখিয়ে জেলে পাঠানো হয়। বারবার আবেদন করেও তাঁর জামিন করানো যায়নি। ছেলের এই দুঃসময়ে ছেলের পাশেই আছেন বলিউড বাদশাহ।
আজ আরিয়ান খানের জামিন শুনানি।