শাহরুখের জন্মদিনে বড় আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহরুখ খান
শাহরুখ খান

নিজের বাড়ি মান্নাতের বারান্দা থেকে দাঁড়িয়ে ভক্তদের উদ্দেশে হাত নাড়া, তাঁদের সঙ্গে নিয়ে একটা কেক কাটা, ঘটা করে জন্মদিন উদ্যাপন বলতে এইটুকুই করেন শাহরুখ খান। জন্মদিনের দিন বাকি সময়টুকু কাটান বন্ধু আর পরিবারের সঙ্গে। তবে এবারের কথা ভিন্ন।
দারুণ জাঁকজমকে এবার উদ্যাপন হবে হবে কিং খানের জন্মদিন। এর মধ্যেই বলিউড তারকা আর তাঁর কাছের মানুষদের কাছে পৌঁছে গেছে নিমন্ত্রণ। ২ নভেম্বর ৪৯-এ পা দিচ্ছেন তিনি। চারের ঘরে এই বছরটাই শেষ, এটা তো একটা কারণ বটে। আরও একটা বড় কারণ হলো তাঁর নতুন ছবি হ্যাপি নিউ ইয়ার-এর বিরাট সাফল্য।
সূত্র: ফিল্মফেয়ার