শাহরুখের প্রশংসায় পঞ্চমুখ আলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলিয়া ভাট
আলিয়া ভাট

গৌরী সিন্ডের নতুন ছবি ডিয়ার জিন্দেগি-তে শাহরুখ খানের সঙ্গে অভিনয় করছেন আলিয়া ভাট। ‘কিং খান’-এর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইলে তিনি এই অভিনেতার গুণ গাইতে শুরু করেন। আলিয়ার ভাষায়, ‘শাহরুখ একটা জাদু... তাঁর কথা, ব্যক্তিত্ব, চোখ—সবকিছুতেই যেন জাদু। তাঁর সঙ্গে কাজ করতে আমার ভীষণ আনন্দ লাগে।’
সিনেমার সেটে শাহরুখ সবার সঙ্গে কতটা বন্ধুবৎসল, সে কথাও প্রকাশ পায় এই উড়তা পাঞ্জাব তারকার কণ্ঠে। আলিয়া বলেন, ‘সেটের সবার প্রতিই তাঁর সমান নজর। কাউকেই তিনি ছোট করে দেখেন না। বড় তারকা বলে কখনো অহংকারও করতে দেখিনি তাঁকে।’
অনেকেই ভাবছিলেন শাহরুখ-আলিয়ার বয়সের ব্যবধান এই ছবির কাজের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে। কিন্তু এমন সম্ভাবনা আলিয়া উড়িয়ে দিলেন এক চুটকিতেই। বয়সে যতই বড় হোক, শাহরুখকে নাকি তাঁর কাছে বন্ধুর মতোই মনে হয়। অবশ্য এই অভিনেতার জ্ঞানী জ্ঞানী কথা শুনে যে নিজেকে ছোট্টটি মনে হয়, সে কথাও স্বীকার করেন তিনি।
ডিয়ার জিন্দেগি ছবিতে শাহরুখকে দেখা যাবে আলিয়ার থেরাপিস্টের চরিত্রে। এ বছরের শেষের দিকে ছবিটি মুক্তি পাওয়ার কথা।
বলিউড বাবল।