শাহরুখের প্রিয় লন্ডন অক্ষয়ের আফ্রিকা

অক্ষয় কুমার ও শাহরুখ খান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে’—তবে এ ক্ষেত্রে মনে মনে নয়, ইচ্ছা হলেই বলিউড তারকারা বাক্সপ্যাঁটরা গুছিয়ে বেরিয়ে পড়েন প্রিয় গন্তব্যের উদ্দেশে। বেশ কিছু বলিউড তারকা আছেন, যাঁরা বেড়াতে ভীষণ ভালোবাসেন। একটু সুযোগ পেলেই তাঁরা বেরিয়ে পড়েন৷ দেখা যাক প্রিয় বলিউড তারকাদের প্রিয় ভ্রমণ ঠিকানাগুলো—

বিশেষ দিনগুলো অক্ষয় দক্ষিণ আফ্রিকার এই শহরে উদ্‌যাপন করেন

অক্ষয় কুমার
বছরে পাঁচ-ছয়টি সিনেমা করেন অক্ষয় কুমার। তাই ছবির শুটিংয়ে অধিকাংশ সময় ব্যস্ত থাকেন এই বলিউড তারকা। একটু অবসর পেলেই সপরিবার বেরিয়ে পড়েন। তাঁর পছন্দের জায়গা হলো কেপটাউন। পরিবারের সঙ্গে এখানে যেতে পছন্দ করেন তিনি। বিশেষ দিনগুলো অক্ষয় দক্ষিণ আফ্রিকার এই শহরে উদ্‌যাপন করেন। শুধু তা–ই নয়, কেপটাউনে অক্ষয়ের নিজস্ব বাড়ি আছে।

কারিনা কাপুর খানের মন সুইজারল্যান্ড যেতে চায় বারবার

কারিনা কাপুর খান
কারিনা কাপুর খানের মন সুইজারল্যান্ড যেতে চায় বারবার। বছরে একবার সপরিবার সুইজারল্যান্ড যাওয়া চাই। সাইফের সঙ্গে বছরে একবার ছুটি কাটাতে সুইজারল্যান্ডের গস্টাডে যান তিনি। শোনা যায়, এখানে সাইফিনা দম্পতির এক হলিডে হোম আছে।
আলিয়া ভাট
নেট দুনিয়ায় হরহামেশাই আলিয়া ভাটের ছুটির নানান রঙিন মুহূর্তের ছবি দেখা যায়। বেড়াতে খুবই ভালোবাসেন তিনি। লন্ডন তাঁর প্রিয় ঠিকানা। অবসরে লন্ডন যেতে ভালোবাসেন আলিয়া।

নেট দুনিয়ায় হরহামেশাই আলিয়া ভাটের ছুটির নানান রঙিন মুহূর্তের ছবি দেখা যায়। লন্ডন থেকে ফেরার সময় মুম্বাই বিমানবন্দরে রণবীর কাপুর ও আলিয়া ভাট

শাহরুখ খান
আলিয়ার মতোই বলিউড সুপারস্টার শাহরুখ খান লন্ডনে ছুটি কাটাতে বেশি স্বচ্ছন্দ বোধ করেন। কিং খানের কথা, এই শহরে তিনি নিশ্চিন্তে পরিবারের সঙ্গে সময় কাটাতে পারেন। তাই সময় পেলে শাহরুখ তাঁর প্রিয় গন্তব্য লন্ডনে যান। তবে তাঁর আরও দুটি প্রিয় ঠিকানা আছে। প্যারিস আর দুবাই।

দুবাইয়ে শাহরুখ

প্রিয়াঙ্কা চোপড়া জোনাস
বলিউডের দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়ার প্রিয় বেড়ানোর জায়গা সবার চেয়ে আলাদা। তিনি তাঁর স্বামী নিক জোনাসের সঙ্গে মায়ামির নৈসর্গিক সৌন্দর্যের মধ্যে একান্তে কাটাতে বেশি ভালোবাসেন। হরহামেশাই সামাজিক যোগাযোগমাধ্যমে এর ঝলক দেখা যায়।

প্রিয়াঙ্কা চোপড়ার প্রিয় বেড়ানোর জায়গা সবার চেয়ে আলাদা
ছবি: এএফপি