শাহরুখের শুধুই কাজ আর সংসার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহরুখ গৌরী
শাহরুখ গৌরী

দুই দশক ধরে বলিউড তথা উপমহাদেশে চলচ্চিত্র বাজারকে শাসন করছেন তিনি। ধরে রেখেছেন শীর্ষ অবস্থান। শুধু যে অভিনয় দিয়ে নিজের এ অবস্থানটা ধরে রেখেছেন তা নয়, যথেষ্ট বুদ্ধিমান শাহরুখ, বক্তব্য প্রদানেও দারুণ পটু। কথার মারপ্যাঁচ জানেন বেশ।
এ মাসের ২৫ তারিখে স্ত্রী গৌরির সঙ্গে বিয়ের ২৫তম বার্ষিকী উদ্‌যাপন করতে যাচ্ছেন। একটি শীর্ষস্থানীয় ভারতীয় ফিল্ম ম্যাগাজিনে দেওয়া সাক্ষাৎকারে নিজের সংসার জীবন প্রসঙ্গে বেশ খোলাখুলি বক্তব্য দিয়েছেন। এতদিনে তো সম্পর্ক ভাই বোনে পরিণত হয়—প্রতিবেদকের এমন সরস মন্তব্যে শাহরুখ বলেন, ‘মোটেও এমন নয়। আর যাই হোক গৌরী আমার বোনে পরিণত হয়নি। ফেলে আসা বছরগুলোতে আমি আর গৌরী যথেষ্ট ভালো সময় কাটিয়েছি, পরস্পরের বোঝাপড়াও ভালো ছিল। ছবির কাজের বাইরে সময় পেলে পরিবারের সঙ্গে সময় কাটাই।’
ওই সাক্ষাৎকারে শাহরুখ আরও বলেন, ‘আমি পর্দার তারকা। বিগত ২০ বছরে আমাকে নিয়ে কম গুঞ্জন হয়নি বলিউডে...কখনও বলা হয়েছে আমি সমকামী, কখনো আবার শুনেছি, বলা হয়েছে আমি নাকি উভয়কামী ৷ কখনো রটেছে আমি সহশিল্পীর সঙ্গে শুয়েছি। কিন্তু এসব কথা আমার আর গৌরীর সংসারে কোন প্রভাবই ফেলেনি৷ আমাকে নিয়ে কোন গুঞ্জন গৌরী বিশ্বাস করে না। কেননা ও জানে এত ব্যস্ত থাকি যে কাজের বাইরে অন্য কিছু করার সময় আমার নেই।
প্রসঙ্গত, শাহরুখ গৌরীর প্রথম দেখা ১৯৮৪ সালে। তখন শাহরুখের বয়স ১৯, আর গৌরির ১৪ বছর। এক বন্ধুর বাড়িতে দেখা হয় শাহরুখ-গৌরীর। প্রথম দেখাতেই গৌরীর প্রেমে পড়ে যান শাহরুখ। সেদিন দুজনের আলাপ, যা পরবর্তীতে প্রেমে রূপ নেয়। ১৯৯১ সালের ২৫ অক্টোবর বিয়ে হয় শাহরুখ-গৌরীর। পিঙ্কভিলা