শাহরুখের সঙ্গে শচীনের সেলফি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহরুখ খানের সঙ্গে শচীন টেন্ডুলকারের সেলফি। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
শাহরুখ খানের সঙ্গে শচীন টেন্ডুলকারের সেলফি। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

শাহরুখ খান আর শচীন টেন্ডুলকার—তাঁরা দুজনই কিংবদন্তি। একজন চলচ্চিত্র তারকা, অন্যজন ক্রিকেট তারকা। তাঁরা দুজনই দুজনকে দারুণ পছন্দ করেন। একজন আরেকজনের ভক্ত। কিন্তু দেখা হয় খুব কম। মাঝেমধ্যে, সামাজিক কোনো অনুষ্ঠানে। তেমনই এক অনুষ্ঠানে গত বৃহস্পতিবার সন্ধ্যায় দেখ হলো তাঁদের। এরপর তাঁদের ভালোবাসার প্রকাশ দেখে মুগ্ধ হয়েছেন সবাই।

বৃহস্পতিবার সন্ধ্যায় মুম্বাইয়ে ভারতের অন্যতম ধনকুবের ও রিলায়েন্স গ্রুপের মালিক মুকেশ আম্বানির ছেলে আকাশ আম্বানি আর শ্লোক মেহতার প্রি-এনগেজমেন্ট পার্টিতে যান শাহরুখ খান ও শচীন টেন্ডুলকার। সেখানে অনেক দিন পর দেখা হয় তাঁদের। মুহূর্তটিকে ক্যামেরাবন্দী করতে ভোলেননি শচীন টেন্ডুলকার। শাহরুখ খানকে নিয়ে সেলফি তোলার আগ্রহ প্রকাশ করেন। রাজি হয়ে যান বলিউডের বাদশা। আকাশ আম্বানি আর শ্লোক মেহতার প্রি-এনগেজমেন্ট পার্টিতে শচীন টেন্ডুলকার এসেছিলেন মাথায় টুপি পরে। সেলফি তোলার সময় তিনি আরেকটি টুপি দেন শাহরুখকে। এরপর সেলফি তুলেছেন শচীন।

শাহরুখের সঙ্গে তোলা সেলফিটি গতকাল সোমবার ছবি শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে পোস্ট করেছেন শচীন টেন্ডুলকার। ক্যাপশনে লিখতে গিয়ে তিনি মনে করেছেন শাহরুখ খানের ‘যব হ্যারি মেট সেজাল’ ছবির কথা। তিনি লিখেছেন, ‘যব এসআরকে মেট এসআরটি।’

ইনস্টাগ্রামে একই ফ্রেমে এই কিংবদন্তিকে দেখে ভক্তরা দারুণ পছন্দ করেছেন। সেটাই তো হওয়ার কথা! আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত ইনস্টাগ্রামে এই ছবিটিতে ৮ লাখ ১৬ হাজার জন লাইক দিয়েছেন।

সেদিন মুকেশ আম্বানির বাসায় আয়োজিত আকাশ আম্বানি আর শ্লোক মেহতার প্রি-এনগেজমেন্ট পার্টিতে আমন্ত্রিত হয়ে এসেছিলেন রাজনীতি, খেলাধুলা, চলচ্চিত্র, সংগীতসহ বিভিন্ন মাধ্যমের উল্লেখযোগ্য ব্যক্তিত্বরা।