শাহরুখের সঙ্গে সেরা চার নায়িকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শর্মিলা ঠাকুর, শ্রীদেবী, শাহরুখ খান, মাধুরী দীক্ষিত ও দীপিকা পাড়ুকোন
শর্মিলা ঠাকুর, শ্রীদেবী, শাহরুখ খান, মাধুরী দীক্ষিত ও দীপিকা পাড়ুকোন

চার-চারজন নায়িকাকে ফের দেখা যাবে বলিউডের এক ও অদ্বিতীয় সম্রাট শাহরুখ খানের সঙ্গে। এই নায়িকারা সবাই নিজেদের সময়ের সেরা। 

চার সময়ের চার নায়িকা। সেখানে যেমন আছেন শর্মিলা ঠাকুর, শ্রীদেবী, মাধুরী দীক্ষিতের মতো নায়িকা, তেমনি আছেন বলিউডের বর্তমান সম্রাজ্ঞী দীপিকা পাড়ুকোন। শর্মিলা ঠাকুর ছাড়া আর সবার সঙ্গে শাহরুখ এর আগে কাজ করেছেন।
না, তাঁরা কোনো সিনেমায় অভিনয় করছেন না। তাঁদের একসঙ্গে দেখা যাবে টেলিভিশনের জন্য নির্মিত সাবানের একটি বিজ্ঞাপনে।
ইতিমধ্যে বিজ্ঞাপনের শুটিং হয়ে গেছে। কিছুদিনের মধ্যেই বিজ্ঞাপনটি টিভি পর্দায় দেখা যাবে।
এর আগেও শাহরুখ চার নায়িকার সঙ্গে টিভি বিজ্ঞাপন করেছিলেন। এবারের শ্রীদেবী সে বিজ্ঞাপনেও ছিলেন। আরও ছিলেন হেমা মালিনী, জুহি চাওলা ও কারিনা কাপুর। টিওআই