শাহরুখের 'ইডিয়ট'

শাহরুখের ছবি কিন্তু বাণিজ্যিকভাবে কোনো হলে মুক্তি পায়নি! এ কথা অবিশ্বাস্য হলেও সত্য। এবার ছবিটি দেখানো হবে মামি (মুম্বাই অ্যাকাডেমি অব মুভিং ইমেজ) আয়োজিত মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যালে।
পরিচালক মনি কৌল ‘আহাম্মক’ নামে একটি ছবি পরিচালনা করেন। ফিওদর দস্তয়ভস্কির ‘দ্য ইডিয়ট’ অবলম্বনে নির্মিত ছবিটিতে অভিনয় করেছিলেন শাহরুখ খান। ১৯৯১ সালে মিনি সিরিজের মতো করে চারটি অংশে ভাগ করে টিভিতে দেখানো হয় ছবিটি। পরের বছরেই ছবিটিকে নিউইয়র্ক চলচ্চিত্র উৎসবে পূর্ণদৈর্ঘ্য ছবি হিসেবে দেখানো হয়। কিন্তু ভারতে বড় পর্দায় এই প্রথমবারই সেটি দেখা যাবে। ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করেছিলেন মিতা বশিষ্ঠ। ছবির সিনেমাটোগ্রাফার ছিলেন পীযূষ মিশ্র।
উৎসবের ‘দ্য নিউ মিডিয়াম’ শাখায় ছবিটি দেখানো হবে। এই শাখায় ১৯২৯ সালের ধ্রুপদি ছবি ‘ম্যান উইথ দ্য মুভি ক্যামেরা’ও দেখানো হবে। উৎসবের চেয়ারপারসন কিরন রাও বলেন, উৎসবে নতুন এই শাখাকে অন্তর্ভুক্ত করায় তাঁরা খুবই রোমাঞ্চিত। ব্যক্তিগতভাবে তিনি এই শাখাকে খুবই পছন্দ করেন। সাহসী ও নিরীক্ষাধর্মী ছবি এই শাখায় দেখানো হবে।
মিড ডে