শাহরুখের 'ছেলে' এখন সুন্দরী তরুণী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘কাভি আলভিদা না কেহনা’ ছবির দৃশ্যে শিশুশিল্পী এহসাস। আর এহসাস এখন
‘কাভি আলভিদা না কেহনা’ ছবির দৃশ্যে শিশুশিল্পী এহসাস। আর এহসাস এখন

কাভি ‘আলভিদা না কেহনা’ ছবিতে শাহরুখ খান-প্রীতি জিনতার ছোট্ট ছেলেটির কথা মনে আছে? বোকাসোকা সেই ছেলেটি শুধু বাবাকে খুশি করতেই ফুটবল খেলত। যদিও তার ইচ্ছা, সে ভায়োলিন বাজানো শিখতে চায়। মনে দাগ কেটে গিয়েছিল সেই ছেলেটির অভিনয়। 

এহসাস চান্নার বয়স এখন ১৮
এহসাস চান্নার বয়স এখন ১৮

সেই শিশুশিল্পী এখন অনেক বড় হয়ে গেছে। এত বড় যে রীতিমতো নায়িকা হওয়ার প্রস্তুতি নিচ্ছে সে। হ্যাঁ, ঠিক পড়েছেন। নায়িকাই হতে চলেছে শাহরুখের পর্দার সেই ছেলে। কারণ ছেলের চরিত্রে অভিনয় করলেও সে যে আসলে মেয়ে। নাম এহসাস চান্না।
‘বাস্তু শাস্ত্র’ ছবিতে সুস্মিতা সেনের ছেলের চরিত্রেও অভিনয় করেছিলেন এহসাস। তখন তার বয়স ছিল মাত্র পাঁচ বছর। এর দুই বছর পর এই শিশুশিল্পী কাজ করেন ‘কাভি আলভিদা না কেহনা’ ও ‘আরিয়ান’ ছবিতে।

এহসাস পুরোদমে শুরু করতে চান ক্যারিয়ার
এহসাস পুরোদমে শুরু করতে চান ক্যারিয়ার

আট বছর বয়সে এহসাস ছোটদের ছবি ‘মাই ফ্রেন্ড গণেশা’তেও কাজ করেছিলেন, সেটিও ছিল ছেলের চরিত্র। এহসাস যে আসলে মেয়ে, সেটা ২০০৮ সালে ‘ফুক’ ছবির আগে অনেকেই টের পাননি। কারণ, সেবারই প্রথম মেয়ের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে!
এ মাসে এহসাস ১৮ বছর পূর্ণ করেছেন। বলিউডে নায়িকা হিসেবে অভিষেকের আগে ছোট পর্দায় বেশ কয়েকবার নায়িকা হয়েছেন। তবে, বড় পর্দায় ফিরে আসার জন্য যে তিনি কোমর বেঁধে নেমেছেন। সেটা তাঁর নতুন ফটোশুট দেখেই বোঝা যাচ্ছে। এই শিল্পীর মা কুলবীর ছোট পর্দার নিয়মিত অভিনেত্রী। বলিউড হাঙ্গামা।