শাহরুখের 'ফিগারে'র প্রেমে গৌরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হ্যাপি নিউ ইয়ার ছবিতে শাহরুখ
হ্যাপি নিউ ইয়ার ছবিতে শাহরুখ

বয়স তো আর কম হলো না। হাফ সেঞ্চুরি কড়া নাড়ছে দুয়ারে। কিন্তু শাহরুখ খান যেন আশ্চর্য জাদুমন্ত্রবলে বয়সটাকে বশ মানিয়ে রেখেছেন। শুধু তা-ই নয়, এই ৪৯ বছর বয়সে ‘এইট প্যাক’ বানিয়ে ফেলেছেন। ‘সিক্স প্যাকে’র যুগটাকেও যেন তামাদি করে দিলেন কিং খান।
হ্যাপি নিউ ইয়ার ছবিতে শাহরুখের এই নতুন ‘ফিগার’ দেখে ভক্তরা খুশি। পরিচালক ফারাহ খান তো খুশিই। তবে সবচেয়ে খুশি নিঃসন্দেহে স্ত্রী গৌরি খান। গৌরি বলেছেন, ‘এইট প্যাকের জন্য ও হাড়ভাঙা খাটুনি খেটেছে। সেই পরিশ্রমের ফসলই এখন দেখা যাচ্ছে। ওকে দেখতে দুর্দান্ত লাগছে।’
গৌরি শুধু শাহরুখের স্ত্রী নন, ছবিটার প্রযোজকও। ফলে ব্যবসার কথাও ভাবতে হচ্ছে তাঁকে। গৌরির আশা, ওম শান্তি ওম-এর মতো আবারও জাদু দেখাবে শাহরুখ-ফারাহ জুটি। আইএএনএস।