শাড়ির ভক্ত দীপিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাড়ি দীপিকা পাডুকোনের পছন্দের পোশাক
শাড়ি দীপিকা পাডুকোনের পছন্দের পোশাক

এর আগে কলকাতার সন্দেশের প্রেমে পড়েছিলেন দীপিকা। এবার তাঁর মনে ধরল তাঁতের শাড়ি। তাঁতের শাড়ির মায়ায় এখন আর কাজে মন বসে না! শুটিংয়ের ফাঁকে সময় পেলেই মা, বন্ধু আর নিজের জন্য তাঁতের শাড়ি কিনতে শপিং মলে ছুট দিচ্ছেন এই তারকা।
দীপিকা বর্তমানে কলকাতায় নতুন ছবি পিকুর শুটিং করছেন। শুটিংয়ের ফাঁকে এখন যেটুকু সময় মিলছে, তার পুরোটাই তিনি ব্যয় করছেন কেনাকাটায়। দীপিকার কাছের একজন জানান, এই ‘হ্যাপি নিউ ইয়ার’ তারকা এক দিনেই কিনেছেন ১২ হাজার রুপির তাঁতের শাড়ি। কিনতে হবে আরও। নতুন বছরের উপহার হিসেবে সব চেনাজনকে এবার তাঁতের শাড়িই দেবেন বলে ঠিক করেছেন দীপিকা।
পিকুর শুটিংয়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো কলকাতা ভ্রমণ করা হলো দীপিকার। এ ভ্রমণেই বাঙালি খাবার, পোশাক, আচারে একেবারে মুগ্ধ তিনি। পিকু পরিচালনা করেছেন সুজিত সরকার। এতে দীপিকার সঙ্গে আরও দেখা যাবে অমিতাভ বচ্চন ও ইরফান খানকে। ছবিটি ২০১৫ সালের ৩০ এপ্রিল মুক্তি পাওয়ার কথা।