শিক্ষিকা থেকে ক্রমিক খুনি!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ছবি ‘দাম লাগাকে হাইশা’-তে সাদামাটা এক স্কুলশিক্ষিকার চরিত্রে অভিনয় করেছিলেন। বেশ কয়েকটি পুরস্কারও উঠেছে নবাগত বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকারের ঝুলিতে। প্রথম ছবিতেই দুর্দান্ত অভিনয় করে ভূমি সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন। তাঁর অভিনয়-প্রতিভা দেখে মুগ্ধ হয়েছেন পরিচালক সঞ্জয়লীলা বনশালী। বলিউডে মাত্র একটি ছবি করেই ভূমির ডাক পড়েছে বনশালীর কাছ থেকে। এ কি আর যেনতেন কথা?
সঞ্জয়লীলা বনশালীর ছবিতে তাঁকে দেখা যাবে ক্রমিক খুনির চরিত্রে। যদিও এখনো সেই ছবির নাম ঠিক করা হয়নি। বনশালীর পরবর্তী এই ছবিতে ভূমি হবেন ক্রমিক খুনি বা সিরিয়াল কিলার। এই অভিনেত্রীর একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, বনশালীর সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে যারপরনাই খুশি ভূমি। নতুন ছবির জন্য হালকা মারপিটও শিখতে হতে পারে ভূমি পেডনেকারকে।
সূত্র: ফিল্মফেয়ার