শিগগিরই বিয়ে নয়: আনুশকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনুশকা শর্মা
আনুশকা শর্মা

আনুশকা-বিরাট কোহলি মিলে এক বিপদেই ফেলেছেন সাংবাদিকদের। খেলার খবর আর বিনোদনের খবর আজকাল মিলেমিশে এক হয়ে যাচ্ছে! ভারত-ইংল্যান্ড সিরিজ চলাকালীন হোটেলের একই রুমে রাত কাটিয়েছেন বিরাট-আনুশকা। এই নিয়ে যত গন্ডগোল। মাঠে পারফরম্যান্স ভালো হলে দায় এড়িয়ে যাওয়া যেত, সে সুযোগও নেই। নিন্দুকেরা ছি ছি করে বলছেন, এমন ঘটনা শুধু দলীয় শৃঙ্খলাই নয়, ভারতীয় রীতিনীতিকেও বুড়ো আঙুল দেখিয়েছে। বিপাকে পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিসিসিআই বারবার বলেছে, দুজনের বিয়েটা কেবল সময়ের ব্যাপার। তাই দুজনের থাকাটাকে তাঁরা গুরুতর অপরাধ মনে করছেন না। এমন যুক্তিতেও সম্প্রতি পানি ঢেলে দিয়েছেন আনুশকা শর্মা! সোজাসাপ্টা বলেছেন, এখনই বিয়ের কথা ভাবছেন না তাঁরা দুজন। ‘এখন না তো কখন?’—এমন প্রশ্ন করার সাহস পাননি কেউ। কারণ, আনুশকা আরও বলেছেন, ‘এসব ব্যক্তিগত প্রশ্ন না করলে খুশি হব।’ জি নিউজ।