শুটিং শুরু হচ্ছে মহেঞ্জোদারোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হৃতিক রোশন
হৃতিক রোশন

লগান দিয়ে কাঁপিয়ে দেওয়া আশুতোষ গোয়ারিকর এরপর যোধা আকবর দিয়েও ছিলেন আলোচনায়। কিন্তু তাঁর গত দুটি ছবি ঠিক প্রত্যাশা অনুযায়ী সাড়া ফেলতে পারেনি। আবারও বলিউড কাঁপাতে বিরাট বাজেটের ছবি মহেঞ্জোদারো নিয়ে আসছেন। ডিজনি ইন্ডিয়া সহপ্রযোজিত ছবিটির শুটিং শুরু হচ্ছে আগামী অক্টোবরে।
দক্ষিণ আফ্রিকায় শুরু হবে শুটিং। মূল চরিত্রে অভিনয় করবেন হৃতিক রোশন। পাশাপাশি থাকছেন পূজা হেজ। এ ছবি দিয়েই ২০১০ মিস ইউনিভার্স রানারআপের বলিউড অভিষেক হতে যাচ্ছে। যোধা আকবর-এ হৃতিক দুর্দান্ত কাজ করেছিলেন বলে আবার তাঁকে নিয়েছেন আশুতোষ। ছবিটি ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত হলেও তাতে কল্পনার মিশেলই থাকবে বেশি। আইএএনএস