শুভেচ্ছাদূত এ আর রাহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিকিমের পালজোড় স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সম্মান জানানো হয় এ আর রাহমানকে
সিকিমের পালজোড় স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সম্মান জানানো হয় এ আর রাহমানকে

সিকিমের শুভেচ্ছাদূত হলেন ভারতের প্রখ্যাত সুরকার ও সংগীত পরিচালক এ আর রাহমান। আর এই ঘোষণা দিয়েছেন সিকিমের মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিং। সিকিমের পালজোড় স্টেডিয়ামে গতকাল সোমবার শুরু হয়েছে ‘রেড পান্ডা শীতকালীন কার্নিভ্যাল’। চলবে ১১ দিন। আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় এ আর রাহমানকে। এ অনুষ্ঠানে তাঁকে সম্মান জানানো হয়।

সিকিমের শুভেচ্ছাদূত হয়ে খুবই আপ্লুত হন এ আর রাহমান। তিনি বলেন, ‘সিকিমের অসাধারণ সৌন্দর্য। সিকিমকে নিয়ে বেশ কিছু পরিকল্পনা আছে আমার। মাঝেমধ্যেই এখানে আসব। সিকিমে প্রচুর পর্যটক আসেন। গ্যাংটক শহরের উন্নতিতে কাজ করতে হবে। সিকিমের মানুষ আমাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর নির্বাচিত করেছে। আমি সম্মানিত।’

আর মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিং আশা প্রকাশ করে বলেন, এ আর রাহমান শুভেচ্ছাদূত হওয়ায় পর্যটকদের কাছে সিকিমের গুরুত্ব আরও বাড়বে।

গত রোববার সিকিমে যান এ আর রাহমান। পরদিন সোমবার সকালে যান মহাত্মা গান্ধী মার্গে। সেখান এ আর রাহমানকে কাছে পেয়ে ভক্তদের মধ্যে উন্মাদনা শুরু হয়।