শুরুতে 'গোলমাল' করতে চাননি টাবু

রোহিত শেঠির ‘গোলমাল’ সিরিজের চতুর্থ কিস্তির কাজ শিগগিরই শুরু হতে যাচ্ছে। এবারের ছবিটির নাম ‘গোলমাল অ্যাগেইন’। অবশ্য এবার এই ছবির তারকাদের মধ্যে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। যেমন এবার কারিনা কাপুর খানের জায়গায় থাকবেন পরিণীতি চোপড়া। আর নতুন একটি চরিত্রে থাকবেন টাবু। অথচ টাবু নাকি প্রথমে এই ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন।
শোনা যাচ্ছে, এই ছবিতে টাবু একজন জ্যোতিষীর চরিত্রে অভিনয় করবেন। যিনি উদ্ভট সব অনুমান করে থাকেন। রোহিত শেঠি এই বিশেষ চরিত্রের জন্য টাবুকেই চাইছিলেন। কিন্তু প্রথমে ছবির চিত্রনাট্যে তাঁর চরিত্রটি ছিল অনেকটা ‘ক্যামিও’র মতো। সেখানে আসলে অভিনয় করার তেমন কোনো সুযোগ ছিল না। তাই ‘গোলমাল অ্যাগেইন’-এর প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন টাবু। এরপর শুধু তাঁর জন্যই চিত্রনাট্যকারদের সঙ্গে কথা বলে সেখানে বেশ কিছু পরিবর্তন আনেন নির্মাতা রোহিত। পরিবর্তিত চিত্রনাট্য টাবুর কাছে নিয়ে গেলে তিনি তা খুব পছন্দ করেন এবং কাজ করতে রাজি হন। বলিউড বাবল