শেষ বেলার ঝলক

বিশ্বের নামকরা সব তারকার ঝিলিকে ঝলমল করছে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। শেষ সময়টা রাঙাতে ভেনিসে উপস্থিত হলিউডের হেভিওয়েট জুটি বেনিফার—বেন অ্যাফ্লেক ও জেনিফার লোপেজ। প্রাচীন এই উৎসবের এবারের আসরের আজই পর্দা নামবে। দেখে নেওয়া যাক শেষ সময়ের তারকাদ্যুতি।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১০
‘এ বাঁধন যাবে না ছিড়ে’—লালগালিচায় বেন অ্যাফ্লেক ও জেনিফার লোপেজ হাত ধরে কি সেটাই বোঝাতে চাইলেন?
এএফপি
২ / ১০
লালগালিচায় হলিউড অভিনেতা ম্যাট ড্যামন। সঙ্গে স্ত্রী লুসিয়ানা বারোসো।
এএফপি
৩ / ১০
লালগালিচায় সোমালীয় বংশোদ্ভূত নরওয়েজিয়ান মডেল রাওয়াদাহ মোহাম্মদ। প্রতিযোগিতার বাইরে প্রদর্শিত হচ্ছে তাঁর অভিনীত ছবি ‘দ্য লাস্ট ডুয়েল’।
এএফপি
৪ / ১০
কার্টিয়ের ‘গ্লোরি টু দ্য ফিল্মমেকার’ পুরস্কার হাতে ব্রিটিশ নির্মাতা রিডলি স্কট।
এএফপি
৫ / ১০
ইতালিয়ান অভিনেত্রী সারা চক্কা লালগালিচায় এসে আনন্দে আত্মহারা।
এএফপি
৬ / ১০
তিউনিসিয়ান বংশোদ্ভূত ইতালিয়ান অভিনেত্রী মাইয়া তালেমের হাতে কাগুজে প্ল্যাকার্ড। তাতে লেখা ‘আফগান নারীর জন্য স্বাধীনতা’।
এএফপি
৭ / ১০
ইতালিয়ান অভিনেত্রী কারলারো গ্যাম্বা, অ্যাস্ত্রিদ কাসালি, ফেদেরিকা পালা, সারা চক্কা উৎসবের লালগালিচায় হাজির।
এএফপি
৮ / ১০
লালগালিচায় দ্যুতি ছড়ালেন ব্রিটিশ অভিনেত্রী সিনথিয়া এরিভো।
এএফপি
৯ / ১০
হলিউড অভিনেত্রী জেমি লি কার্টিসকে আজীবন সম্মাননাস্বরূপ স্বর্ণসিংহ দেওয়া হয়। ১০. ব্রি
এএফপি
১০ / ১০
ব্রিটিশ অভিনেত্রী জোডি কমার এসেছেন ‘দ্য লাস্ট ডুয়েল’ ছবির জন্য।
এএফপি