শেষবেলায় মনভরে রং মাখলেন রানী-কাজল

আজ শেষ দিন। বিজয়া দশমী। হাতে কয়েক ঘণ্টা বাকি তখন। গতকাল মহানবমীতেও জমজমাট ছিল মুম্বাইয়ের মুখার্জি বাড়ির পূজা। বিশাল মণ্ডপ, বিপুল জনসমাগম তো আছেই। এর সঙ্গে এই পূজায় বাড়তি পাওনা তারকাদের ভিড়।
সপ্তমী, অষ্টমীর মতো নবমীর সকালেও মণ্ডপে পুষ্পাঞ্জলি দিলেন বাড়ির মেয়ে কাজল। তারপর হইহুল্লোড় আড্ডা। দুপুরে দর্শনার্থীদের নিজের হাতে ভোগ পরিবেশন করলেন তিনি। অন্যদিকে গতকাল নবমীর বিকেলে বাড়ির পূজায় দেখা গিয়েছিল রানী মুখার্জিকে। আগের দুই দিন সপ্তমী, অষ্টমীতে তাঁকে দেখা যায়নি। গতকাল থেকে পুরোদমে উৎসবের রং গায়ে মাখলেন। প্রতিমা দর্শন, আত্মীয়-বন্ধুদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় তো ছিলই। পাশাপাশি ভোগ পরিবেশন করেন রানী।
বলে নেওয়া ভালো, রানীর মেয়ে আদিরার এটাই প্রথম পূজা। পূজায় নতুন জামাও হয়েছে অনেকগুলো। আদিরাকে নিয়ে রানীর কাছে এবারের পূজায় উৎসবের আবেদনই অন্য রকম। বলিউড লাইফ ও ইন্ডিয়ান এক্সপ্রেস।