শ্বশুর হচ্ছেন অনিল কাপুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্দায় নয়, এবার বাস্তবেই শ্বশুর হচ্ছেন বলিউডের তারকা অভিনেতা অনিল কাপুর। তিন সন্তানের বাবা অনিলের ছোট মেয়ে রিয়া কাপুর এ বছরেই বিয়ে করছেন করণ বুলানিকে। চলতি বছরের ডিসেম্বরে বিয়ে হওয়ার কথা তাঁদের।
বড় বোন সোনম কাপুরের মতো বলিউডের নায়িকা না হলেও রিয়া কাপুর বলিউড দুনিয়ার বাইরের কেউ নন। ‘আইশা’, ‘খুবসুরত’ সিনেমার প্রযোজনা করেছেন। সোনমের সাজ-পোশাকের দিকটাও রিয়া একাই সামলান। শোনা যাচ্ছে, কিছুদিন বাদে ছবি পরিচালনার কাজে হাত দেবেন। ‘বিরে দি ওয়েডিং’ নামের এ ছবিতে দেখা যাবে সোনম, কারিনা কাপুর খানের মতো তারকাদের।
এদিকে একটি সূত্র জানিয়েছে, সম্প্রতি অনিল কাপুরের হবু জামাতা করণের বাবা-মা মুম্বাই এসেছিলেন অনিল ও তাঁর স্ত্রী সুনিতা কাপুরের সঙ্গে ছেলের বিয়ের ব্যাপারে সব পাকাপাকি করতে। ডেইলি ভাস্কর।