শ্বশুরের জন্য গর্বিত ঐশ্বরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঐশ্বরিয়া রাই বচ্চন
ঐশ্বরিয়া রাই বচ্চন

‘পিকু’ ছবিতে অভিনয়ের সুবাদে চতুর্থবারের মতো জাতীয় পুরস্কার ঘরে তুলেছেন ‘বিগ বি’ অমিতাভ বচ্চন। তাঁর এই কীর্তিতে অসংখ্য ভক্তের সঙ্গে বচ্চন পরিবারও উচ্ছ্বসিত। ‘বিগ বি’র পুত্রবধূ বলিউডের তারকা অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের উচ্ছ্বাসটাও কম না! বরং অমিতাভের প্রতিটি কাজই পুরস্কারের দাবি রাখে বলেই মন্তব্য করেছেন ঐশ্বরিয়া।

অমিতাভের জাতীয় পুরস্কার প্রাপ্তির পর তাঁর অনুভূতি জানতে চাইলে ঐশ্বরিয়া বলেন, ‘এটাই তো প্রথম নয়, তাঁর এটা প্রাপ্যই ছিল। সত্যিই অসাধারণ এবং আমরাও গর্বিত।’ এমন মন্তব্যের পাশাপাশি অমিতাভের পক্ষ থেকে এই অভিনেতার ভক্ত, শুভাকাঙ্ক্ষী থেকে শুরু করে শোবিজ জগতের সবাইকে ধন্যবাদটা জানাতেও ভোলেননি ঐশ্বরিয়া।

সোমবার একটি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শ্বেতশুভ্র শাড়ি পরিহিতা ঐশ্বরিয়া সাংবাদিকদের প্রশ্নের মুখে তাঁর উচ্ছ্বাসটা প্রকাশ করেন। তাঁদের অনুরোধে সবার সঙ্গে সেলফিও তোলেন তিনি।

বয়স ৭৩ হলেও অন্তত কয়েক বছরের মধ্যে অমিতাভ যে থামছেন না—সেটা নিশ্চিত। ইনিংসটা তিনি কতটা দীর্ঘ করতে পারেন, সেটাই দেখার বিষয়। পুত্রবধূরও সেটাই প্রত্যাশা। মিড ডে, পিটিআই। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।