শ্রদ্ধাকে নিয়ে দ্বন্দ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আশিকি টু’ ছবির মধ্য দিয়ে পরিচিতি ও খ্যাতি পেয়েছিলেন আদিত্য রয় কাপুর ও শ্রদ্ধা কাপুর। দুজনের বন্ধুত্ব দারুণ। এমনও শোনা যায়, তাঁদের মধ্যে প্রেমও ছিল। তবে বলিউডে রটে গেছে, অভিনেতা ও নির্মাতা ফারহান আখতারের সঙ্গে এখন প্রেম চলছে শ্রদ্ধার।
সম্প্রতি বিশেষ ফিল্মসের তিন দশক পূর্তি উপলক্ষে বসেছিল তারকার মেলা। হাজির হয়েছিলেন আদিত্য, শ্রদ্ধা, ফারহান। সেখানে আদিত্য ও শ্রদ্ধার ঘনিষ্ঠতা ভালো লাগেনি ফারহানের। একটি সূত্র জানিয়েছে, ফারহান ও আদিত্যর মধ্যে নাকি সেখানে কথা-কাটাকাটিও হয়েছে। ব্যাপারটি টের পাওয়ামাত্র মিটমাট করে দিতে চেষ্টা করেন শ্রদ্ধা কাপুর। এমনকি সে জন্য নাকি ফারহানের বাড়ি পর্যন্ত গিয়েছিলেন এই বলিউড অভিনেত্রী। হিন্দুস্থান টাইমস।