শ্রদ্ধার অশ্রদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রদ্ধা কাপুর
শ্রদ্ধা কাপুর

আপনার বয়স ১৬ হোক কিংবা ৬০, শ্রদ্ধা কাপুরের প্রেমে পড়লে আপনাকে দোষ দেওয়া যাবে না। শ্রদ্ধা এমনই, যাকে দেখলে প্রেমে পড়তে ইচ্ছে করে সবার। কিন্তু শ্রদ্ধা, তিনি নিজে প্রেমে পড়েন কার? কোন ধরনের পুরুষ তাঁর ভালো লাগে? 
কোন ধরনের ব্যক্তিত্বকে শ্রদ্ধা করেন, তা খোলাসা করে বলেননি। তবে কিসে তাঁর অশ্রদ্ধা, সেটা জানিয়ে দিয়েছেন স্পষ্ট করে, ‘আদব-কায়দা জানাটা খুব জরুরি। কোথায় কখন কী রকম আচরণ করতে হবে। যে মানুষগুলো অশোভন আচরণ করে, তারা সত্যিই খুব বিরক্তিকর। আর যে মানুষগুলোর মধ্যে দেখনদারি আছে, তাদেরও আমি পছন্দ করি না। পুরুষরা কবে বুঝবে মেয়েরা দেখনদারি জিনিসটা একদমই ভালোবাসে না!’ টিএনএন।